বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিরপুরের নিউ প্রিন্স বেকারিকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪

অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদন করার অপরাধে নিউ প্রিন্স বেকারিকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলী থানা সংলগ্ন গোলাপটেক এলাকার নিউ প্রিন্স বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করে প্রতিষ্ঠানটি।


নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সোমবার ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ নম্বর গোলারটেক এলাকায় অবস্থিত নিউ প্রিন্স বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ক‌রা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা সাংবাদিকদের বলেন, এই প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করতে গিয়ে দেখলাম যথাযথ লেভেলবিহীন অবস্থায় তারা উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে রেখেছে। যার কোনো উৎপাদনের তারিখ নেই। যেসব কালার ফ্লেভার ব্যবহার করা হয়েছে তার কোনোটাই ফুড গ্রেডেড না।

 

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির ডাস্টবিন ব্যবস্থাপনা নেই। অপরিষ্কার জায়গায় পণ্য উৎপাদন করছে। প্যাকেটের গায়ে কোনো আমদানিকারকের লেভেল নেই। এই সব অপরাধে চার ধারায় আট লাখ টাকার জরিমানা হওয়ার কথা থাকলেও তাকে প্রথমবার সতর্কতা হিসেবে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। জরিমানার পর আমরা আগামী মাসে আবার পরিদর্শনে এসে যদি পুনরায় একই অপরাধ পাই তাহলে দ্বিগুণ জরিমানা আদায় সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর