বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লক্ষ্মীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩০

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।


রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।


সদর উপজেলার নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, উন্নয়ন মেলায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তকরা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্ত সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ২৬টি স্টল রয়েছে। এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ সদর উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর