বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উপমন্ত্রী শামীম

বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৯

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আগুন সন্ত্রাসীদের দল বিএনপিকে দেশের রাজপথে মোকাবিলা করা হবে। আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।


বিএনপি-জামায়াত আবারও দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। বিএনপি-জামায়াত যেখানে সন্ত্রাস করবে সেখানেই মোকাবিলা করা হবে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এনামুল হক শামীম বলেন, এই সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। শেখ হাসিনাই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে। উন্নয়ন এগিয়ে নিতে বাংলাদেশের মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দেবে।

বিএনপির উদ্দেশ্যে উপমন্ত্রী বলেন, আপনাদের (বিএনপি) যদি জনগণের ওপর আস্থা থাকে আসুন, নির্বাচনে অংশ নিন। নির্বাচনে অংশ নিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন। বিএনপি-জামায়াত এই অশুভ শক্তি আসলে নির্বাচন চায় না। তারা জানে, জনগণ কখনো তাদের ক্ষমতায় আনবে না। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন।

ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা, ধর্ম সম্পাদক শহিদুল ইসলাম শান্তু, উপ দপ্তর সম্পাদক তাহের জামান, সদস্য ও ইউপি চেয়ারম্যান আজিজ সরদার, ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর