বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অর্থনীতির প্রসারে কমনওয়েলথের সহযোগিতা চান পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৩

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের অর্থনৈতিক সুফল অর্জনে কমনওয়েলথ দেশগুলো থেকে বিনিয়োগ চান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামে এক আলোচনায় তিনি বলেন, বাংলাদেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে বিশেষ করে ওষুধ শিল্পে এই সম্ভাবনা রয়েছে।


কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) সহযোগিতায় বাংলাদেশ প্রথমবারের মতো সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৩ সেপ্টেম্বর)কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেসমেন্ট ফোরামের উদ্বোধন করেছেন।

সম্মেলনের সমাপনী দিনে ‘বিনিয়োগ আকর্ষণে কমনওয়েলথ দক্ষতা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশে চমৎকার বিনিয়োগের পরিবেশ আছে।

বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আসুন বিনিয়োগ করুন। আমাদের আইন অনুযায়ী ব্যবসা করুন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে মূল্যস্ফীতি বেড়েছে। সরকার ইতিপূর্বে তা কমানোর জন্য দরিদ্র মানুষদের স্বল্পমূল্যে চাল, ডাল, তেল দিয়েছে। তবে আশা করি আগামীতে মূল্যস্ফীতি কমবে।

আলোচনায় আরও উপস্তিত ছিলেন টোগো সরকারের বিনিয়োগ মন্ত্রী রোজ কাই মিভেডোর, টুভালুর উপ-প্রধানমন্ত্রী কিশানা তৌসি, উগান্ডার মন্ত্রী ফ্রান্সিস মিবিসা, বিডা নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন প্রমুখ।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জি ফাউন্ডেশন সম্মেলনের অংশীদার। দুই দিনব্যাপী সম্মেলনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১৩ জন মন্ত্রীসহ ৩০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।

কমনওয়েলথ নামে পরিচিত কমনওয়েলথ অব নেশনস ৫৬টি সদস্য রাষ্ট্রের একটি আন্তর্জাতিক সংস্থা, যার বেশির ভাগই ব্রিটিশ সাম্রাজ্যের প্রাক্তন অঞ্চল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর