বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লক্ষ্মীপুরে জামাইর হাতে স্ত্রী ও শ্বশুর খুন

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭

লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে সুমন (৩২) নামে এক যুবক। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।


বুধবার(১৩ সেপ্টেম্বর) রাতে চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ইটভাটার শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রাশেদার মা আঙ্গুর বেগম (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) হাসান মোস্তফা দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে মো. সুমন পলাতক আছেন।
স্থানীয় লোকজন জানায়, সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতেন।
ঘটনার দিন সন্ধ্যায় সুমন দুইজন লোকসহ মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে আসেন। একপর্যায়ে স্ত্রী রাশেদা, তার বাবা ও মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা আবুল বাশারের মৃত্যু হয়েছে৷ রাশেদার মাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।


রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর