বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বেশি দামে আলু বিক্রি করায় কোল্ড স্টোরেজকে জরিমানা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৬

বগুড়ার সদর উপজেলায় অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করার দায়ে নর্দান কোল্ড স্টোরেজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অভিযানটি পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

জানা যায়, বগুড়া সদর উপজেলায় অবস্থিত নর্দান কোল্ড স্টোরেজে অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করা হয়। কোল্ড স্টোরেজে ৬০ কেজি আলুর ১ বস্তার ক্রয়মূল্য ছিল ৯৫০ টাকা, বস্তা প্রতি হিমাগার ভাড়া ৩২০ টাকা, লোডিং আনলোডিং চার্জ ২০ টাকা, পরিবহণ খরচ ৩০ টাকা, অন্যান্য খরচ ৩০ টাকাসহ প্রতি বস্তা আলুর মোট খরচ ১৩৫০ টাকা।

যা ২৫ শতাংশ লাভসহ বিক্রয় মূল্য হওয়ার কথা ১৬৮৭ টাকা (কেজি ২৮.১১ টাকা)। কিন্তু তারা বস্তা প্রতি বিক্রি করছে ২২৫০ টাকা (কেজি ৩৭.৫ টাকা)।
এদিকে, কৃষি বিপণন বিধিমালা অনুযায়ী পাইকারি পর্যায়ে যৌক্তিক সর্বোচ্চ ২৫ শতাংশ মুনাফায় আলু বিক্রি করতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানটি ৬৬.৬৭ শতাংশ লাভে আলু বিক্রি করছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করার ব্যাপারে সতর্ক করা হয়।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া জানান, অতিরিক্ত মুনাফায় আলু বিক্রি করার দায়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা আদায় করা হয়। আলুর বাজার স্থিতিশীলতা আনতে অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তর বগুড়ার বাজার পরিদর্শক মো. আবু তাহের এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর