বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ

শিশু মৃত্যুসহ হাসপাতালে ভর্তি ১৩৮

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৬

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে।

শিশুটি গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। সোমবার(১১ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।
এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রমের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালে এখন পর্যন্ত মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে পাওয়া যায় ১ হাজার ৪৩৬ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ৯ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর