শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পানিসম্পদ উপমন্ত্রী

বিশ্বনেতারা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন জননেত্রী শেখ হাসিনা ও আ.লীগের হাত ধরেই। তিনি তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন।


এ কারণেই বিশ্ব নেতারাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন। তারা মনে করেন বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ।
সোমবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, জনগণের অধিকার, সাংবিধানিক শাসন ও সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের প্রাণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে।

তিনি আরও বলেন, তারেক রহমান লন্ডন থেকে ক্ষমতার দিবাস্বপ্ন দেখেছেন, সেখানেও হতাশা কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়েছেন তা দেখে বিএনপির নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। তাদের আন্দোলন ব্যর্থ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিএনপি নেতাদের মুখ কালো হয়ে গেছে।

এনামুল হক শামীম বলেন, বিএনপি গুজবের রাজনীতি করে। তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। নেতাকর্মীদের ভুল বুঝিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চম বারের ক্ষমতা আসবেন। এ দেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্য, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, পৌরসভা আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাফর শেখ।

এসময় পৌরসভার সব কাউন্সিলর ও কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে নড়িয়া বিহারী লাল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর