বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩০

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদারীপুর জেলার শিবচর থেকে ভবিষ্যতে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, এবং সারা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধাবী ছেলে-মেয়েরা তৈরি হবে। সে লক্ষ্যেই শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মাণ হচ্ছে এখানে।


শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, এই ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করবে তাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বিমান তৈরি করার মতো প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি এই শিবচরের মাটি থেকে তৈরি হবে। বিমান তৈরির মতো গবেষক, ইঞ্জিনিয়ার এখান থেকেই তৈরি হবে আশা করি।

এসময় প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী এমপি বলেন, 'আমরাও ভাগ্যবান, আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি। আমরা মানুষের ভবিষ্যতের জন্য কাজ করতে পেরেছি। আমাদের ভবিষ্যত প্রজন্ম যারা এখানে পড়ার সুযোগ পাবে তারা আন্তর্জাতিক মানের পড়ার সুযোগ পাবে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এনডিসি জি এস এম জাফরউল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর