বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শ্রীলঙ্কায় পৌঁছেছেন সাকিবরা

স্টাফ রিপোর্টার,স্পোর্টস

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৭

এশিয়া কাপে বাংলাদেশকে বেশ দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই যেতে হয়েছে। শ্রীলঙ্কায় তাদের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ খেলে গিয়েছিল।

এরপর পাকিস্তানে গিয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলে আরেক ম্যাচ। সুপার ফোর নিশ্চিত হওয়ার পর সেখানেই পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচটি খেলে বাংলাদেশ।
এই পর্বের পরের দুই ম্যাচ খেলতে আবারও শ্রীলঙ্কায় ফিরেছেন সাকিব আল হাসানরা। বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কলম্বোয় পৌঁছান তারা। শহরের প্রেমাদাসা স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ, ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচও হবে এখানে।

শ্রীলঙ্কা ম্যাচকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যা থেকে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের ফাইনালে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। এই শ্রীলঙ্কানদের কাছে হেরেই এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ।

পরে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু এই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সাত উইকেটে হেরে গেছে তারা। এখন ফাইনাল খেলতে সুপার ফোরের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও ভারতকে হারাতেই হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর