শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিয়ানমারের সংকট নিয়ে টেকসই সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৪

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিয়ানমার সংকটের ব্যাপারে টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইন্দোনেশিয়ার জাকার্তায় ইস্ট এশিয়া সামিটে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।


এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শরণার্থীদের প্রত্যাবাসনে বিলম্ব ও মানবিক সহায়তার অভাব সমগ্র অঞ্চলকে ঝুঁকিতে ফেলতে পারে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএস নিউজ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র বাংলাদেশে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রিত। কেননা, এ জনগোষ্ঠীর ওপর ব্যাপক অত্যাচার-নির্যাতন চালিয়েছিল মিয়ানমার সরকার। দেশটিতে চলমান সংঘাত এর মূল কারণে। যে কারণেই বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের এ সংকট সমাধানে টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানান।

৪৩ তম আসিয়ান সম্মেলন ও ১৮ তম ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে জাকার্তায় রয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। গত সোমবার স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানাসহ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন রাষ্ট্রপতি।

রাজধানীর জাকার্তা ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৪৩ তম আসিয়ান (দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সংস্থা) শীর্ষ সম্মেলনে ও ১৮ তম ইস্ট এশিয়া সামিটে যোগ দেন তিনি।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভিয়েতনামের প্রধানমন্ত্রী, আইওরা মহাসচিব ও আরও কয়েকজন রাষ্ট্রীয় নেতার সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে রাষ্ট্রপতির। সম্মেলনে যোগদান শেষে ৮ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করবেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর