বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ

আগামী তিন দিন কোথায় কখন বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৫

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবার মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। দুইয়ে মিলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলের পশ্চিম–মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, পূর্ব–মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।


আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়া অফিস জানিয়েছে, ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক  বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে। রাজধানীসহ মধ্যাঞ্চলে এর প্রভাব কমই পড়বে। বরং এখানে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে শুক্রবার থেকে রাজধানীসহ আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে।


আগামী তিন দিনে আবহাওয়া পরিস্থিতি
বুধবার, ৬ সেপ্টেম্বর

বৃষ্টিপাত: ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর

বৃষ্টিপাত: ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার, ৮ সেপ্টেম্বর

বৃষ্টিপাত: খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রাজধানীতে কাল বৃষ্টির পূর্বাভাস

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীতে কড়া রোদ। সোমবার(৪ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তবে তাতে যে তাপমাত্রা খুব কমেছে, তা বলা যায় না। তবে আজ তাপমাত্রা গতকালের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। সোমবার(৪ সেপ্টেম্বর) রাজধানীতে মাত্র ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগের দিন হয়েছিল ৩৫ মিলিমিটার বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ বলেন, আজ রাতে বৃষ্টি হতে পারে। আবার আগামীকালও কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর