বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩১, একজনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০

সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন।এছাড়া ডেঙ্গু আক্রান্ত আরও এক নারীর মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩১ জনের মধ্যে নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫২ জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ৪৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৬৬ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিবি আলমাস নামে ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শনিবার (২ সেপ্টেম্বর) ডেঙ্গু উপসর্গ নিয়ে মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং ৩ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে রোববারও ঝর্না রানী নামে এক নারীর মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন কার্যালয়। ৪৩ বছর বয়সী ওই নারী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ৪ দিনে মৃত্যু হলো ২ জনের।

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবার সচেতনতা থাকার পাশাপাশি শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর