বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্লাস্টিক সার্জারিতেই বিপত্তি, অকালে প্রাণ গেল অভিনেত্রীর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৩

আর্জেন্টিনার জনপ্রিয় মডেল-অভিনেত্রী সিলভিনা লুনা মারা গেছেন। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিবারের সম্মতিতেই তা সরিয়ে দেওয়া হয়। মৃত্যুকালে লুনার বয়স ছিল ৪৩।
জানা গেছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করিয়েছিলেন লুনা। তার জেরেই শরীরে নানা সমস্যা দেখা দেয়। সবচেয়ে বেশি ছিল কিডনির সমস্যা। যা গত বছর থেকে চরম আকার নেয়। তার কিডনি দু’টি বিকল হয়ে যায়।

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ছিলেন লুনা। তাকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা। অভিনেত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। অবশেষে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। কিন্তু অভিনেত্রীর বাঁচার আর কোনও আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

লুনার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা রয়েছে তার নামে। এমন মানুষের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন লুনার অনুরাগীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর