বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকা পেঁপের এত গুণ!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৯

পেঁপে দারুণ একটি ফল। আপনি চাইলেই প্রতিদিন এই ফল রান্না করে খেতে পারেন। এছাড়া পাকা পেঁপে খেতে সুস্বাদু। সেই ফল আপনি চাইলে শুধু শুধু খেতে পারেন। এবার পেটের নানা সমস্যায় তাড়াবে পেঁপে। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় অনেকেই ভোগেন। অনেকের আবার হজমের সমস্যা বাড়ে। তবে কোষ্ঠকাঠিন্য বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে পাইলস হয়ে যায়। যা এক মারাত্মক সমস্যা। পাইলস সারাতে অব্যর্থ পাকা পেঁপে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


পাকা পেঁপেতে থাকে এনজাইম প্যাপেইন যা হজমে সাহায্য। যেকোনো জটিল খাবার সহজে পরিপাক করাতে পারে পেঁপে। যে কারণে খাসির মাংস রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ করতে মেশানো হয় পেঁপে। মাঝারি আকারের একটি পেঁপেতে মাত্র ১২০ ক্যালরি থাকে। এছাড়া এর যে পাচক তন্তু থাকে, তা হজমে সহায়তা করে।

পেঁপে খেতে মিষ্টি স্বাদের হলেও এতে চিনির পরিমাণ কম থাকে। এক কাপ টুকরো করা পেঁপেতে ৮ দশমিক ৩ গ্রাম চিনি থাকে। ডায়াবেটিস প্রতিরোধক উপাদান আছে পেঁপেতে।পেঁপেতে আছে ক্যারোটিনাইডস নামের উপাদান, যা চোখের জন্য উপকারী। পেঁপেতে টমেটো বা গাজরের চেয়েও বেশি ভিটামিন এ আছে। এছাড়া চোখের মিউকাস মেমব্রেনকে সবল করতে ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে যে ধরনের উপাদান দরকার, পেঁপেতে তা অধিক পরিমাণে থাকে।

ভিটামিন ‘এ’ আর প্যাপিন নামের উপাদান আছে পেঁপেতে, যা শরীরের ত্বকের মৃত কোষগুলো সরিয়ে ফেলতে সাহায্য করে। শরীরের নিষ্ক্রিয় প্রোটিন ভেঙে ফেলে এবং কম মাত্রায় সোডিয়াম ত্বককে আর্দ্র রাখে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর