শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কমেছে পেঁয়াজ-মরিচের দাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৮

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। কেজিতে কাঁচামরিচের দাম কমছে ৪০ টাকা। পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ২ থেকে ৩ টাকা।

বর্তমানে প্রতি কেজি ভারতীয় কাঁচামরিচ খুচরাবাজারে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে এবং খুচরাবাজারে একটু খারাপ মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫০ টাকা দরে।

ভারত থেকে আমদানি অব্যাহত থাকার কারণেই কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কিছুটা কমলেও ক্রেতাদের মধ্যে কোনো স্বস্তি ফিরেনি। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি তাদের। শনিবার(১ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা ইয়াছিন আরাফাত বলেন, দেশে প্রায় সব জিনিসপত্রের দামই বৃদ্ধি পেয়েছে। ১ হাজার টাকা নিয়ে বাজার করতে এলে মনের মতো তেমন কোনো কিছুই কিনতে পারি না। ডিমের দাম বেশি, কাঁচাবাজারেও আগুন লেগেছে। সেই সঙ্গে মসলার বাজারেও চড়া দাম।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দুদিন থেকে পেঁয়াজ ৪৬ থেকে ৫০ টাকা দরেই বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকার কারণে কমতে শুরু করেছে দাম। বর্তমানে ১০০ টাকা কেজি দরেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যা গত দুদিন আগে বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৪০ টাকা দরে।

হিলি কাস্টমসের তথ্যমতে, গত সপ্তাহের ৬ কর্মদিবসে ভারতীয় ১৮০ ট্রাকে ৫ হাজার ৩১৪ টন পেঁয়াজ এবং ৩১ ট্রাকে ২৬২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর