বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ১৩:৩৪

অবশেষে পর্দা উঠছে ২০২৩ এশিয়া কাপের। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় এবার 'হাইব্রিড মডেলে' হবে টুর্নামেন্ট, যার যৌথ আয়োজক পাকিস্তান ও শ্রীলঙ্কা। বুধবার (৩০ আগস্ট) মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও প্রথমবার সুযোগ পাওয়া নেপাল। ম্যাচটির আগে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে হবে আসরের উদ্বোধন।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার এআর রহমান এবং পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। এর সঙ্গে থাকবে এশিয়ার ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে থাকবে আতশবাজি ও ড্রোন শোর ব্যবস্থা। বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও বাংলাদেশের টি-স্পোর্টস চ্যানেল। 

এশিয়া কাপের ১৬তম আসরে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানে ৪টি ও শ্রীলঙ্কায় হবে বাকি ৯ ম্যাচ। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর। শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল, কলম্বোতে।

৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরে গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সঙ্গে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। 

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল যোগ্যতা অর্জন করবে সুপার ফোরে খেলার। এই পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। ফাইনালে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর