বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুদিন ফেরানো যাচ্ছে না সোনালি আঁশের

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৩, ১২:৫০

সোনালি আঁশখ্যাত পাট তার সুদিন হারিয়েছে বেশ আগেই। কয়েক বছর ধরে পাটের আবাদ কিছুটা বেড়েছে উত্তরাঞ্চলে।তবে কৃষকের অভিযোগ পাটের কাঙ্ক্ষিত দাম মিলছে না কোনো বছর। নওগাঁর ঐতিহ্যবাহী আহসানগঞ্জ পাটের হাট। সপ্তাহে একদিন বৃহস্পতিবার এই হাট বসে। নওগাঁ ছাড়াও নাটোর ও জয়পুরহাটের চাষিরা আসেন এই হাটে পাট বিক্রি করতে। এক সময়ের বিশাল এই হাটের আয়তন কমেছে অন্তত চারগুণ।

হাটে পাট বিক্রি করতে আসা নওগাঁ সদর উপজেলার পাট চাষি জাফর মণ্ডল জানান, বর্তমান বাজারে সব কিছুর উচ্চমূল্য। তাই পাট উৎপাদনে দিন দিন খরচ বেড়েই চলেছে। কিন্তু সেই অনুপাতে মিলছে না দাম। তিনি বলেন, বাজারে জাত ও মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে দুই হাজার থেকে ২২শ টাকা পর্যন্ত। তবে এই দামে চাষিদের অনেক লোকসান হচ্ছে। পাটের দাম সর্বনিম্ন ২৮শ থেকে তিন হাজার টাকা মণ বিক্রি হলে লাভের মুখ দেখা যাবে।

আত্রাই উপজেলার কৃষক শ্রী অতুল প্রামাণিক জানান, জমিতে হাল, সার, কীটনাশক সব মিলিয়ে এক মণ পাট উৎপাদনে খরচ পড়েছে গড়ে ১৯শ টাকা। এরপর এ বছর পাট পচানোর জন্য পানি পাওয়া যায়নি। এজন্য শ্রমিকের খরচ লেগেছে অনেক। প্রতিবছর এমনভাবে চলতে থাকলে মানুষ মানুষ আবাদ বন্ধ করে দেবে। অন্যদিকে চাষিদের পাশাপাশি ব্যবসায়ীদের কণ্ঠেও লোকসানের সুর। আহসানগঞ্জ হাটে আসা নাটোরের এক ব্যবসায়ী জানান, পাট বেচাকেনা করে আমাদের সুবিধা হচ্ছে না। নগদ টাকায় পাট কিনে মিলে দিতে হচ্ছে বাকিতে। আবার মিলাররা সময়মতো দিচ্ছে না টাকা। সব মিলিয়ে পাটের ব্যবসার অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে সরকারকে পাটের দিকে বাড়তি নজর দিতে হবে। তা না হলে পাট চাষ বন্ধ হয়ে যাবে।

পাট কারবারে গতি আনা ও দূষণ রোধে পন্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করে সরকার। কিন্তু এখনও বৃহত্তর চালকল সেক্টরসহ অন্যান্য ক্ষেত্রে খুব একটা কার্যকর করা যায়নি সেই নির্দেশনা। মিলগুলোতে হরহামেশায় ব্যবহার হচ্ছে ক্ষতিকর প্লাস্টিক ব্যাগ। ব্যবসায়ীদের দাবি, প্লাস্টিক ব্যাগে খরচ অনেক কম। আবার পণ্যের মানও থাকে ভালো।

নওগাঁ চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানান, মিলগুলোতে চটের ব্যবহার হয়, তবে তুলনামূলক কম। কারণ হচ্ছে চটের বস্তার দাম বেশি আর প্লাস্টিকের বস্তার দাম কম। অন্যদিকে প্লাস্টিকের বস্তায় চালের গুণগতমান ভালো থাকে। কিন্তু চটের বস্তায় বাতাস যাওয়ার ফলে চালের মান খারাপ হয়ে যায়। এজন্য মিলাররা ধান কেনার সময় চটের বস্তায় কেনে। আবার চাল প্যাকেটিংয়ের সময় বস্তা ব্যবহার করে।

নওগাঁ পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান জানান, এখনও ঠিকঠাক নিশ্চিত করা যায়নি পাটজাত মোড়কের ব্যবহার। সরকারি যে নিয়ম নীতি রয়েছে, তা অনুসরণ করা গেলে আগামী দিনে পাট নিয়ে আর ভাবতে হবে না। পাটের সুদিন নিশ্চিত হবে। সরকারের নির্দেশনা মেনে আমরা প্রতিনিয়তই বিভিন্ন মিলকারখানায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে থাকি। যারা চটের বস্তা ব্যবহার করে না, তাদের জন্য জরিমানার ব্যবস্থা রাখা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর