বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইউক্রেনের আকাশে দুই বিমানের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৩, ১২:৩৪

ইউক্রেনের আকাশে দুটি এল-৩৯ যুদ্ধ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় দেশটির তিনজন সামরিক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৫ আগস্ট) দেশটির রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলের এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৬ আগস্ট) ইউক্রেনের বিমানবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

বিমানবাহিনী তাদের টেলিগ্রাম অ্যাপে উড়ন্ত অবস্থায় দুই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য একটি বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতির বিষয়। ’তিন পাইলটের মৃত্যুর ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, নিহতদের একজন ছিলেন দুর্দান্ত প্রতিভার অধিকারী, যিনি এফ-১৬ যুদ্ধবিমান ওড়ানোতে বেশ আগ্রহী ছিলেন।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, তিনজনের মধ্যে একজন অ্যান্ড্রি পিলশচিকভ যিনি একজন ইউক্রেনীয় অফিসার। যিনি দেশকে ব্যাপকভাবে সাহায্য করেছেন।এ বিষয়ে দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত পিলশ্চিকভকে বলেছেন, নিহতদের একজন ইংরেজিতে সাবলীল ছিলেন এবং গত ডিসেম্বরে ‘মেগা ট্যালেন্ট’ ও সংস্কারের নেতা হিসাবে ২৯ বছরের ওই পাইলটের সাক্ষাৎকার নিয়েছিল রয়টার্স।

এদিকে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনায় ফ্লাইট প্রস্তুতির নিয়ম লঙ্ঘন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস।

তদন্ত সাপেক্ষে শিগগিরই বিস্তারিত আলোচনা করে ঘটনার বিষয়ে স্পষ্ট ব্যাখা করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর