বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আজীবন সম্মাননা পেলেন আলমগীর কবির

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ১৭:২৭

বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের পথপ্রদর্শক চলচ্চিত্রাচার্য আলমগীর কবিরকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া করা হয়েছে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিংবদন্তি এই নির্মাতাকে আজীবন সম্মাননা (মরণোত্তর) দেওয়া হয়। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ‘বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্রে’ তাঁর স্বজনের হাতে এ সম্মাননা তুলে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রাক্তন প্রেসিডেন্ট তানভীর মোকাম্মেল।

এছাড়া যাঁরা ‘স্বাধীনতা পুরস্কার’ এবং একুশে পদক’ পেয়েছেন তাঁদেরও সংবর্ধনা দিয়েছে শর্ট ফিল্ম ফোরাম। এই তালিকায় একুশে পদকপ্রাপ্ত হিসেবে রয়েছেন নাসির উদ্দীন ইউসুফ (২০১০), তারেক মাসুদ মরণোত্তর (২০১২), তানভীর মোকাম্মেল (২০১৭), সৈয়দ সালাউদ্দিন জাকী (২০২১) এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আলমগীর কবির মরণোত্তর (২০১০)। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল আলমগীর কবিরের স্মৃতিচারণ করে বলেন, আলমগীর কবির ছিলেন এদেশের চলচ্চিত্র শিল্পের জনক ছিলেন আদর্শ শিক্ষক। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠায় এবং এ আন্দোলনকে এগিয়ে নিতে তিনি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৬ সালের ২৪ আগস্ট। ইতোমধ্যে সংগঠনটির ৩৩, ৩৪, ৩৫ এবং ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য যথাক্রমে মানজারে হাসীন মুরাদ, তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম এবং তারেক মাসুদ (মরণোত্তর)কে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর