বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ডেঙ্গু রোধে মাউশির পরিপত্র

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১৮:১০

মাধ্যমিক স্তরের সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।

বুধবার(২৩আগষ্ট) জারি করা পরিপত্রে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটি প্রকল্পভিত্তিক শিখন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে ৩০ আগস্টের মধ্যে ২টি সভা আয়োজন করতে হবে। ১ম সভাটি অঞ্চলের পরিচালকগণ নিজ নিজ অঞ্চলের উপ-পরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজারদের সমন্বয়ে আয়োজন করবেন। ওই সভায় কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করবেন এবং করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ নিজ নিজ উপজেলা/ থানার প্রধান শিক্ষকদের সমন্বয়ে ২য় সভার আয়োজন করবেন এবং সেই সভায় উল্লিখিত কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করবেন এবং কার্যক্রমের করণীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

ডেঙ্গু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং এর প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ স্ব-স্ব অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করবেন এবং তদারকি করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর