বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইউক্রেনের পতাকায় আলোকসজ্জিত ঢাকার ব্রিটিশ হাইকমিশন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৩, ১২:০৯

ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন সেদেশের পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) রাতে আলোকসজ্জিত করা হয়। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ উপলক্ষে এক বার্তায় বলেছে, ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা ইউক্রেনের জনগণের সাথে সংহতি প্রকাশ করছি। তারা সর্বদা তাদের ভূমি রক্ষা করবে– যেকোনো দেশের মানুষ যেমন করবে। আমরা রাশিয়ান আগ্রাসন এবং নৃশংসতার মুখে তাদের চলমান প্রতিরোধ এবং সাহসিকতার দ্বারা অনুপ্রাণিত।

বার্তায় আরও বলা হয়, রাশিয়ার আগ্রাসন শুধু ইউক্রেনকেই হুমকি দেয় না। বন্দর, গুদাম সুবিধাগুলোতে রাশিয়ার আক্রমণ, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে প্রত্যাহার, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা এবং ক্রমবর্ধমান দামকে প্রভাবিত করছে, যা সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ লোকদের আঘাত করছে। পুতিন ইউক্রেনের প্রতি বিশ্বের প্রতিশ্রুতিকে অবমূল্যায়ন করেছেন।
ঝুঁকির মুখে শুধু ইউক্রেনের ভবিষ্যতই নয়, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন, দেশগুলোর সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতাকে সমর্থন করে। ইউক্রেন জিতবে এবং যতদিন লাগবে, আমরা তাদের পাশে থাকব।

২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর