বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্যস্ততা ভালো লাগে সাকিবের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ১৮:৩২

শুরুটা হয়েছিল কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। সেখান থেকে সরাসরি যান লঙ্কান প্রিমিয়ার লিগে। দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করে সোমবার(২১ আগষ্ট) রাতে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। কিন্তু দেশে ফিরেও ব্যস্ততার শেষ নেই তার। সকালে বরিশালে গিয়েছিলেন হাসপাতালে রক্তদান কর্মসূচিতে।
সেখান থেকে হেলিকপ্টারে করে বিকেলে ফিরে আসেন ঢাকায়। রাজধানীর বনশ্রীতে একটি মুঠোফোন কোম্পানির শ্যুটিং করবেন সাকিব। এমন ব্যস্ততা এই অলরাউন্ডারের জন্য নতুন নয়। নিয়মিতই ছুটে বেড়ান পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। এমন ব্যস্ততা ভালোই লাগে বলে জানিয়েছেন সাকিব।

মঙ্গলবার(২২ আগষ্ট) বিকেলে ঢাকায় সাংবাদিকদের তিনি বলেন, ‘যেটা বললাম, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় এত বেশি নেই। এই অল্প সময়ে সবকিছু ম্যানেজ করার একটা ওয়ে তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে ব্যস্ততা। ’

অক্টোবরে ভারতের মাটিতে হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। ২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সাকিব। ব্যাট হাতে ৬০৬ রানের সঙ্গে বল হাতে নেন ১০ উইকেট। ওই টুর্নামেন্টের আগে একটা ‘কিক’ পেয়েছিলেন বলে জানান তিনি। এবারও কি আছে তেমন কিছু?

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ওরকম কোনো কিক নেই। শুধু চেষ্টা করতেছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট বা সিরিজ আছে। প্রচুর খেলা আছে, ইনজুরি হওয়ার সম্ভাবনাটা বেশি। ’

সাকিব এবার দেশে ফিরেছেন ৩৫ দিনের বেশি সময় পর। লম্বা সময় দেশের বাইরে থাকায় অন্যদের মতো তিনিও দেশকে মিস করেছেন বলে জানান সাকিব, ‘যে কেউ দেশের বাইরে থাকলে দেশকে মিস করে। আমার ক্ষেত্রেও নতুন কিছু না। দেশে আসতে পেরে ভালোই লাগছে। ’

দুই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা জানিয়ে এই অলরাউন্ডার বলেন, ‘শ্রীলঙ্কারটা বিশেষত আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ছিল। যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের ম্যাচ আছে। ওদের সবার সঙ্গে খেললাম, মাঠের সম্পর্কে ধারণা হলো; ওদের প্লেয়ারদের সম্পর্কে আইডিয়া হলো। সেদিক থেকে ভালোই হলো। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর