বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জাবিতে মোমেনা দীন মনিরা মেধা বৃত্তি চালু

জাবি করেসপন্ডেন্ট

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ১৭:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘মোমেনা দীন মনিরা মেধা বৃত্তি’ চালু করা হয়েছে। এ লক্ষ্যে ব্যাংকে স্থায়ী আমানত হিসেবে জমা রাখার জন্য তিন লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য অফিসে এ চেক হস্তান্তর হয়।

বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের কাছে এই চেক হস্তান্তর করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, এই মেধা বৃত্তি চালু হওয়ার ফলে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এই বৃত্তির মাধ্যমে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত মোমেনা দীন মনিরা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জালালুর রহমান, অধ্যাপক ড. মো. শরীফ হোসেন, অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম, অধ্যাপক ড. রুমানা ইয়াছমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. হাসান ইমাম উপস্থিত ছিলেন।

মোমেনা দীন মনিরা বিশ্ববিদ্যালয়ের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর