বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শতক ছুঁই ছুঁই দেশি পেঁয়াজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ১৭:৪৩

বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। ভারত সরকারের পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পরপরই পেঁয়াজের বাজারে দাম বেড়েছে। তবে বিক্রেতারা বলছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ ঘাটতি আছে, তাই দাম বেড়েছে।
সোমবার (২১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সেখানে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত দুই সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে দেশি পেঁয়াজের দাম বেড়েছে বেশি। তুলনামূলক কম বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম।

আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ৬০ টাকা ছাড়িয়েছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজ বাজারে ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর শতক ছুঁই ছুঁই দেশি পেঁয়াজের দাম। বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা কেজি দরে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বছরের এ সময়ে পেঁয়াজের সরবরাহ কমে আসার পাশাপাশি শুল্ক আরোপের ফলে এই পণ্যের দাম বেড়েছে।

কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী শাহ আলম বলেন, পেঁয়াজের ওপর বাড়তি শুল্ক এখনো কার্যকর হয়নি। তবে, তার আগেই হিলি পেঁয়াজ পয়েন্টে দাম বেড়ে গেছে। ফলে, আমাদেরও বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

মহাখালী কাঁচা বাজার এলাকার খুচরা ব্যবসায়ী আবেদ হোসেন  জানান, আমরা বাজারে বিক্রি করি বলে সাধারণ মানুষ ভাবে আমরাই দাম বাড়াচ্ছি। কিন্তু না। পারিপার্শ্বিক পরিস্থিতি এবং মধ্যস্বত্বভোগীদের কারণেই রাতারাতি দাম বাড়ে যেকোনো পণ্যের।

হিলি থেকে পাঠানো প্রতিবেদনে জানা গেছে, শনিবার যে পেঁয়াজের পাইকারি বাজার ছিল ৪০ থেকে ৪২ টাকা, সোমবার(২১ আগস্ট) সেই পেঁয়াজ প্রকারভেদে পাইকারদের নিতে হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকা কেজিতে। একদিনের ব্যবধানে বন্দর বাজারে আমদানিকারকরা পেঁয়াজ বিক্রি করছেন ১২ থেকে ১৫ টাকা বেশি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েন পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।

গত শনিবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। আর এই ঘোষণার পরই দাম বাড়ে পেঁয়াজের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর