বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ওজন বাড়ানোর টিপস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৩, ১৬:৫৪

ওজন কম থাকলে অনেকেই হ্যাংলা, রোগা, পাতলা বলে টিটকারি করেন। সবাই ধরেই নেয় যে হ্যাংলা দেখে তার গায়ে কোনো শক্তি নেই। কিন্তু ওজন কম থাকলেই যে, শক্তি কম থাকবে এটা কিন্তু ঠিক নয়। অনেকেই নিজের হালকা শরীর নিয়ে শক্তিশালী হতে চায়।
আবার এমন কিছু মানুষ আছেন তারা যতই ক্যালোরিযুক্ত খাবার খান না কেন, ওজন এক ফোঁটাও বাড়ে না। যা নিয়ে তারা হতাশায় পড়েন। তাদের কী সমস্যার কোনো সমাধান নেই? নিশ্চয়ই আছে, কিন্তু ওজন কমাতে বা বাড়ানো বেশ কঠিন। নিজের শরীরের স্বাভাবিক মেটাবলিজমকে বদলে অন্য জায়গায় নিয়ে যাওয়া কঠিন কাজগুলোর মধ্যে একটি।

আসুন ওজন বাড়ানোর কয়েকটি টিপস জেনে নিই:

বাঙালিরা সারাদিন যা কিছুই খান না কেন, ভাত ছাড়া বাঙালির যেন তৃপ্তিই মেটে না। তাইতো বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। কিন্তু অনেকে ওজন বাড়ার ভয়ে ভাত খাওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। ভাত কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। ভাতের মধ্যে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট।

খাওয়ার ৩০ মিনিট আগে পানি পান করবেন না। যদি পান করে থাকেন তাহলে পেটে জায়গা দখল করে নেবে। এতে বেশি খেতে পারবেন না। তাই ভারী খাবার খাওয়ার আগে পানি পান করা থেকে বিরত থাকুন।

তিনবার ভারী খাবার খাওয়ার একটু পর পর কিছু না কিছু খেতেই থাকুন। আসলে ভালোবেসে কোনো খাবার প্রয়োজনের অতিরিক্ত খেলে ওজন তো বাড়বেই।

চা-কফি পান করার সময় তাতে চিনি-দুধ নেবেন বেশি বেশি। যদি পারেন মালাই ও ক্রিমও যোগ করুন। ওজন বাড়াতে রাতে ৮ ঘণ্টার ঘুমের পাশাপাশি দুপুরে ভাতঘুম দেবেন।

বিকেলে নাস্তা করার সময় হালকা মিষ্টি জাতীয় খাবার খান। ধূমপান বা মাদকে আসক্ত থাকলে আজই তা ছেড়ে দিন।

শরীরের অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ঠিক তেমনি অতিরিক্ত ওজন কমও আপনার জন্য বিপজ্জনক। ওজন বাড়ানোর আগে আপনাকে একজন এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করে নিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর