বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৩, ১৩:৪৬

দেশে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা ও যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তেজগাঁওয়ে সড়ক ভবন কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে আনুষ্ঠানিকতা পালন করা হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। সেখানে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতিপূরণ দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন। আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ টাকা ও যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে সাহায্য দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাশে থাকা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নুর মোহাম্মদ মজুমদার বলেন, জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সাতদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব।

এটা অব্যাহত থাকবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এটা অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। এটা যখন শুরু হয়েছে, অব্যাহত থাকবে। 

এটা কখন থেকে কার্যকর হবে- জানতে চাইলে নুর মোহাম্মদ মজুমদার বলেন, আমাদের বিধি কার্যকর হওয়ার পর থেকে এটা কার্যকর হবে। 

আগে যারা নিহত হয়েছে তাদের ক্ষেত্রে কী হবে- সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগেরগুলো আমাদের বিষয় নয়। আর বিধি কার্যকরের আগে তো আমরা যেতে পারছি না। এটার নিয়ম চালু করা হয়েছে। এটার বিধি হয়েছে। বিধি প্রয়োগ করতে হবে।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর