বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আকাশ থেকে মাছ পড়ে ট্রান্সফরমারে বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ১৭:৩৯

বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে গোটা এলাকায় হয়ে পড়ল বিদ্যুৎহীন। যান্ত্রিক ত্রুটি, শর্টসার্কিট বা কোনো কারণে ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটতেই পারে।

কিন্তু এ বেলায় যে কারণে বিস্ফোরিত হয়েছে তা শুনলে অবাক হবেন যে কেউই।
আকাশ থেকে আস্ত এক মাছ পড়েছিল ট্রান্সফরমারে। এরপরই বিকট শব্দে এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে যায়।

শনিবার (১২আগস্ট) অদ্ভুত এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের সায়ারভিল শহরে। শহরটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে রারিটান নদীর তীরে অবস্থিত।

সায়ারভিল পুলিশ ফেসবুক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বুধবার (১৬ আগস্ট) এ ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে নিউইয়র্ক পোস্ট।

সেখানে বলা হয়েছে, মাছ পড়ে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় ২ হাজার ১০০ সায়ারভিল গ্রাহককে বিদ্যুৎহীন থাকতে হয়েছে। দুই ঘণ্টার মতো গোটা শহর অন্ধকারে ডুবেছিল।

মাছ পড়ার কারণেই একটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়ে বলে নিশ্চিত করেছে ফক্স নিউজ ডিজিটালও।

পুলিশের ধারণা, আকাশ থেকে মাছ পড়ার বিষয়টি অলৌকিক কিছু নয়; হয়তো বড় কোনো পাখি মাছটি নিয়ে উড়ে যাওয়ার সময় নখর থেকে ছুটে ট্রান্সফরমারের ওপর পড়ে গেছে।

সায়ারভিল পুলিশ ডিপার্টমেন্ট লেফটেন্যান্ট জেমস নোভাক এনজে অ্যাডভান্স মিডিয়াকে বলেছেন, এটি (মাছটি) নিখুঁতভাবে অবতরণ করেছে এবং ট্রান্সফরমারটি ধ্বংস করেছে। সন্দেহভাজন পাখিটি একটি অসপ্রে, এটি ‘সামুদ্রিক বাজ’ নামেও পরিচিত।

বিষয়টি নিয়ে রসিকতা করেছে সায়ারভিল পুলিশ। ফেসবুকে তারা লিখেছে, ‘সন্দেহভাজনকে (পাখি) সর্বশেষ দক্ষিণে উড়ে যেতে দেখা গেছে। তবে কেউ তাকে ধরার চেষ্টা করবেন না। সে অস্ত্রধারী না হলেও বড় ভয়ংকর। তার সম্পর্কে তথ্য পেলে তদন্ত কর্মকর্তা জন সিলভারের সঙ্গে যোগাযোগ করুন। ’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর