বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলেই শক্ত হাতে দমন: আইজিপি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৩, ১৭:৩০

দে‌শে অ‌স্থি‌তিশীল পরিবেশ সৃ‌ষ্টির চেষ্টা কর‌লে তা শক্ত হা‌তে দমন করা হ‌বে ব‌লে জানিয়েছেন পু‌লিশের মহাপ‌রিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পু‌লিশ লাইনে ‘বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ৪৮তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে ডিএমপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

আইজিপি বলেন, যারাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে। একটি মহল দেশকে উলটো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর নাম এদেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে সবসময়। 

অগ্নিসন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এবং সেই অনুযায়ী কাজ করা হবে। স্বাধীনতাবিরোধীরা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে। পুলিশ এর আগে তাদের প্রতিহত করতে যেভাবে দায়িত্ব পালন করেছে এবারও ঠিক সেভাবেই আইনানুযায়ী পেশাদারিত্বের সঙ্গে একই ভূমিকা পালন করবে।

দে‌শে বিশৃঙ্খলা সৃ‌ষ্টিকারী‌দের প্রতিহত কর‌তে পু‌লিশের সব সদস্য দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

ডিএম‌পি ক‌মিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (এসবি) মো. মনিরুল ইসলাম প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর