বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রানওয়েতেও ‘বন্যা’, ফ্রাঙ্কফুর্টে ৭০ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৩, ১৭:৫৮

জার্মানির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (ডিডব্লিউডি) বুধবার(১৬ আগষ্ট) বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। কিন্তু পর্যাপ্ত সময়ের অভাবে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে যাত্রীদুর্ভোগ এড়ানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি।

স্থানীয় সময় সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজ্যের কিছু অঞ্চলের প্রতি বর্গমিটারে ৬০ লিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে মাত্র এক ঘণ্টায় ২৫ হাজারেরও বেশি বজ্রপাতের খবর দেয় হেসে রুন্ডফুঙ্ক।

প্রকৃতির এই আকস্মিক বিরূপতার প্রভাব জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দরেও পড়ে। ফলে রানওয়েতে পানি জমতে শুরুর সময়ে কয়েকটি উড়োজাহাজ অবতরণ করলেও যাত্রীরা নামতে পারেননি। 

এমন পরিস্থিতিতেই ফ্রাঙ্কফুর্টের আকাশসীমার দিকে এগিয়ে আসতে থাকে উড়োজাহাজ। জরুরি বার্তা পাঠানো হয় সেসব উড়োজাহাজে। তাতে অন্তত ২৩টি উড়োজাহাজের যাত্রীরা মাটিতে নেমেও দীর্ঘক্ষণ বিমানে বসে থাকার দুর্ভোগ থেকে রেহাই পান।

এসব উড়োজাহাজ ফ্রাঙ্কফুর্ট থেকে মুখ ঘুরিয়ে গিয়ে নামে অন্য এয়ারপোর্টে। প্রাথমিকভাবে ৭০টি ফ্লাইট বাতিল করার কথা জানায় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিবৃতির আগেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রানওয়েতে অথৈ পানি, সেই পানিতে ঠায় দাঁড়িয়ে আছে কয়েকটি উড়োজাহাজ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর