বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নারী বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ১৮:৫১

ইংল্যান্ডকে তৃতীয় গোল এনে দেন অ্যালেসিয়া রুশো

২০১৫–এর পর ২০১৯— পরপর দুটি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। তবে টানা তৃতীয় সেমিফাইনালে আর আক্ষেপের গল্প নয়, ইংল্যান্ডের মেয়েরা লিখল প্রাপ্তির গল্প। যে গল্প প্রথমবার ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ওঠার।

বুধবার(১৬ আগষ্ট) সিডনির অলিম্পিক স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩–১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আগামী রোববার বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে ইংলিশদের প্রতিপক্ষ আরেক ইউরোপীয় দেশ স্পেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা ইংল্যান্ড তিনবারের বিশ্বকাপ সেমিফাইনালিস্টের পাশাপাশি ইউরোপীয় ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নও। তুলনায় ১০ নম্বর র‍্যাঙ্কিংয়ের অস্ট্রেলিয়া বিশ্বকাপ সেমিফাইনালে জায়গা করেছিল এবারই প্রথম। তবে আজকের ম্যাচে স্যাম কারদের জন্য সহায়ক শক্তি হিসেবে ছিল গ্যালারির বিপুল সংখ্যক দর্শক উপস্থিতি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর