বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতে ভোগ্যপণ্যে রেকর্ড মূল্যস্ফীতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ১৭:০৯

ভারতের জাতীয় পরিসংখ্যান অফিস বলছে গত জুলাই মাস শেষে দেশটিতে শাকসবজিসহ নিত্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭.৪৪ শতাংশ, এই হার গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ

এই মূল্যস্ফীতি সুদের হার নির্ধারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। এর আগে ২০২২ সালের এপ্রিলে এরকম উচ্চ মূল্যস্ফীতি দেখা গিয়েছিল যা ছিল ৭.৭৯ শতাংশ।

বাৎসরিক তুল্য-মূল্যে এই মূল্যস্ফীতি ঋণাত্বক থাকলেও শাকসবজিসহ সিরিয়ালের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। আরবিআই সুদের হার না বাড়ানোর সিদ্ধান্তের ফলে এই মূল্যস্ফীতি হচ্ছে বলে ভারতীয় অর্থনীতিবিদদের অভিমত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। 

ইতোমধ্যে আরবিআই ২০২৪ অর্থবছরের জন্য মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ৫.১ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৪ শতাংশ করেছে। যার অর্থ নিত্যপণ্যের বাজারদরে কোন সুখবর আসছে না দেশটির ভোক্তাদের জন্য।

আরবিআই ধারণা করছে,  ২০২৪-২৫ সালের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতি ৫ শতাংশের উপরে থাকবে  এবং জুলাই থেকে সেপ্টেম্বরে তা  ৬.৩ শতাংশে বৃদ্ধি পাবে৷

ভারতের কনজিউমার ফুড প্রাইস ইনডেক্স বলছে  জুলাই মাসে শুধুমাত্র খাদ্যদ্রব্যে মূল্যস্ফীতির হার ১১.৫১ শতাংশ  যা এক মাস আগেও ছিল ৪.৫৫ শতাংশ ৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর