বুধবার, ২০শে মে ২০২৬, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টাঙ্গাইলে ব্র্যাকের ২০২৫ সালের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ

কাজী রিপন, টাঙ্গাইল :

প্রকাশিত:
১৯ মে ২০২৬, ১৭:২২

টাঙ্গাইলে ব্র্যাকের ২০২৫ সালের ঢাকা বিভাগীয় বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) টাঙ্গাইল সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিভাগ ও টাঙ্গাইল জেলার উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।

অনুষ্ঠানে ব্র্যাকের চিফ ফাইন্যান্স অফিসার সাব্বির আহমেদ জানান, ২০২৫ সালে ঢাকা বিভাগের প্রতি ৮ জনের মধ্যে ১ জন ব্র্যাকের বিভিন্ন সেবার আওতায় এসেছে। স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, জলবায়ু সহনশীলতা, নিরাপদ পানি, অভিবাসন ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে সহায়তা দেওয়া হয়েছে। বিভাগটিতে ব্র্যাকের ২৬ হাজার ৯০০ কর্মী কাজ করছেন, যার প্রায় ৪০ শতাংশ নারী।

প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিভাগে ১৭ হাজার ৯০৯টি অতি-দরিদ্র পরিবার সহায়তা পেয়েছে এবং ৭ হাজার ৭২৫টি পরিবার দারিদ্র্য থেকে উত্তরণ ঘটিয়েছে। এছাড়া প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ আর্থিক সেবার আওতায় এসেছে।

টাঙ্গাইল জেলার প্রতিবেদনে উল্লেখ করা হয়, জেলার প্রতি ১০ জনের মধ্যে ১ জন কোনো না কোনোভাবে ব্র্যাকের সেবা পেয়েছেন। জেলায় ৫১১টি সামাজিক উন্নয়ন অফিস ও ৩টি সামাজিক উদ্যোগ অফিসে ১ হাজার ২৫৫ জন কর্মী কাজ করছেন। এছাড়া ৩ লাখ মানুষ আর্থিক ও সচেতনতামূলক সহায়তা পেয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর