প্রকাশিত:
৩১ মার্চ ২০২৬, ১১:৪৬
নিত্যপণ্যের আকাশছোঁয়া দামের সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মচারীরা। এই পরিস্থিতিতে ৯ম পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই সারা দেশে একযোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে।
সমিতির আহ্বায়ক আবদুল মালেক অভিযোগ করেছেন, বিগত ১৫ বছর ধরে সরকারি কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছেন। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের ফলে হাজার হাজার কর্মচারী পদোন্নতি ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, "দ্রব্যমূল্য যে হারে বেড়েছে, সেই হারে বেতন বাড়েনি। অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করলেও সেই সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি। আমরা আর কতকাল অপেক্ষা করব?"
বিবৃতিতে বলা হয়, যারা মনেপ্রাণে পে স্কেল প্রত্যাশা করেন, তাদের সবাইকে এই কর্মসূচিতে শামিল হতে হবে। বিশেষ করে ব্লক পোস্টধারী ও পদোন্নতি বঞ্চিত কর্মচারীদের অধিকার আদায়ে এই আন্দোলন চূড়ান্ত রূপ নেবে বলে আশা করা হচ্ছে। এপ্রিলের শুরুতেই ঢাকা ও জেলা শহরগুলোতে বিক্ষোভ বা মানববন্ধন কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করার কাজ চলছে।
মন্তব্য করুন: