বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৬, ১১:৩২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ লেগেছে দেশের তেলের বাজারে। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর জ্বালানি সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়। এমন পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে সরকার। অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা অথবা বাসা থেকে কাজ (Home Office) করার পদ্ধতি চালুর বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকেই মিলতে পারে এর চূড়ান্ত সমাধান।

সরকার কেবল অফিস নয়, নজর দিচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপরও। পরিবহন খাতে তেলের ব্যবহার কমাতে বড় শহরগুলোর স্কুল-কলেজে আবারও অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য হলো—বিদ্যমান জ্বালানি মজুত দিয়ে কত বেশিদিন পরিস্থিতি সামাল দেওয়া যায়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ডিসি ও ইউএনওদের কাছে চিঠি পাঠিয়ে ১১টি কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে—অফিস কক্ষে সকাল ৯টা থেকে অবস্থান নিশ্চিত করা এবং অপ্রয়োজনে লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখা।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কৃচ্ছ্রসাধনই একমাত্র পথ। সাধারণ মানুষও আশা করছেন, অফিসের সময়সূচি বা হোম অফিসের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত এলে রাস্তায় গাড়ির চাপ কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে। তবে এই সিদ্ধান্তগুলো স্থায়ী হবে নাকি সাময়িক, তা নির্ভর করছে আগামী বৃহস্পতিবারের মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর