বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ মার্চ ২০২৬, ১২:০৮

জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়ালেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার রাতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করেন এবং সংসদ গঠনের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দেন। নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন, তারা সংসদে এসেছেন সংবিধানকে সংস্কার করে দেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে।

স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্লোর দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের প্রতি যেন কোনো বৈষম্য করা না হয়। অধিবেশনে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যখন বিভিন্ন ইস্যুতে কথা বলছিলেন, তখন নাহিদ ইসলাম দাবি করেন যে বিরোধী দলের সদস্যদেরও তাদের অবস্থান পরিষ্কার করার পর্যাপ্ত সুযোগ দিতে হবে।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, যে ঐতিহাসিক আদেশের ভিত্তিতে বর্তমান সংসদ গঠিত হয়েছে, এখন সেই আদেশকেই অসাংবিধানিক বলার চেষ্টা চলছে। তিনি বলেন, “আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, সে আদেশকে অমান্য করা হচ্ছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি সেই আদেশকে তুচ্ছ করার কোনো অবকাশ নেই।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নাহিদ ইসলামের এই বক্তব্য মূলত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের দাবিরই প্রতিধ্বনি। জুলাই আন্দোলনের ফসল হিসেবে গঠিত এই সংসদে জনগণের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বিরোধী দল যে আপোষহীন থাকবে, নাহিদ ইসলামের বক্তব্যে সেই বার্তাই ফুটে উঠেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর