প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:৩৫
আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা করেন।
ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন যে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাইনি বলেন, যদি সত্যিই ইরানের নৌ সক্ষমতা ধ্বংস হয়ে থাকে, তাহলে ট্রাম্প যেন সাহস করে পারস্য উপসাগরে তার জাহাজ পাঠান।
তিনি বলেন, বাস্তবতা হলো হরমুজ প্রণালি এখনো সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে যে কোনো শত্রু আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
নাইনি আরও দাবি করেন, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত ইরান আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে প্রায় সাতশ ক্ষেপণাস্ত্র এবং তিন হাজার ছয়শ ড্রোন নিক্ষেপ করেছে।
তার মতে, এসব হামলা প্রমাণ করে যে ইরান এখনো সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের আরও শক্তিশালী অস্ত্র এখনো ব্যবহার করা হয়নি। প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা হবে।
মন্তব্য করুন: