প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:৩০
কুয়েতের সংবাদপত্র আল-জারিদা জানিয়েছে, আহত হওয়ার পর তাকে গোপনে রাশিয়ার রাজধানী মস্কোতে নেওয়া হয়েছে। সেখানে তার পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই তিনি হামলার শিকার হন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আহত হওয়ার পর তাকে তেহরানের সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাশিয়ায় নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
একাধিক সূত্র জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজ উদ্যোগে তাকে রাশিয়ায় নেওয়ার ব্যবস্থা করেন।
আরেকটি সূত্রের দাবি, হামলার কারণে মোজতবা খামেনির শরীরের বিভিন্ন অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তার একটি বা দুটি পা কেটে ফেলতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে ইরানের সরকারি সূত্র এখন পর্যন্ত এসব তথ্যের বিস্তারিত নিশ্চিত করেনি।
মন্তব্য করুন: