বুধবার, ১৮ই মার্চ ২০২৬, ৪ঠা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় একযোগে খাল খনন—কৃষিতে গতি আনতে সরকারের বড় পদক্ষেপ
  • প্রবীণ রাজনীতিক হাফিজ উদ্দিন স্পিকার
  • তরুণদের প্রস্তুতির আহ্বান, সংস্কার প্রশ্নে রাজনৈতিক উত্তাপ বাড়ছে
  • তেলের দামে অস্থিরতা, হরমুজে উত্তেজনা—ইইউর সামনে কঠিন সমীকরণ
  • বোমা হামলার ছায়ায় নেতা নির্বাচন—যুদ্ধের মাঝেই ইরানে ক্ষমতার নাটকীয় পালাবদল
  • ইউরোপের দেশগুলো ট্রাম্পের হরমুজ আহ্বান নাকচ, কূটনৈতিক পথেই জোর দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি
  • টিকিটে কড়াকড়ি, শৃঙ্খলায় স্বস্তি
  • খাল খননের সূচনা, সৈয়দপুরে প্রধানমন্ত্রী
  • সংবিধান সংস্কার নিয়ে সংসদে তর্ক

সংবিধান সংস্কার নিয়ে সংসদে তর্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:১৪

রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় বক্তব্য দিতে গিয়ে শফিকুর রহমান অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি। এতে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির আদেশে গঠিত বর্তমান সংসদ একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতির ফল। তাই জনগণের ভোটে অনুমোদিত সংস্কার প্রক্রিয়া দ্রুত কার্যকর করা জরুরি।

বিরোধীদলীয় নেতার বক্তব্য অনুযায়ী, জুলাই আদেশ অনুসারে বিরোধী দলের ৭৭ জন সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ইতোমধ্যে শপথ নিয়েছেন। ফলে তারা সংসদ সদস্য ও পরিষদের সদস্য—দুটি দায়িত্ব একসঙ্গে পালনের সুযোগ চান।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে এমন কোনো পরিষদের বিধান নেই। ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এই বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতির পক্ষেও অধিবেশন আহ্বান করা সম্ভব নয়।

তিনি বলেন, গণভোটের রায় অবশ্যই সম্মান করতে হবে, তবে তা বাস্তবায়ন করতে হবে সংবিধান ও আইনের কাঠামোর মধ্যেই।

পরে স্পিকার হাফিজ উদ্দীন আহমেদ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব এলে সংসদের বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর