বৃহঃস্পতিবার, ৩০শে এপ্রিল ২০২৬, ১৭ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

খাল ফিরবে প্রাণে, উদ্যোগ সরকারের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১০:৫৭

দেশজুড়ে খাল ও জলাশয় পুনরুদ্ধারে বড় কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সোমবার দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে আগামী ছয় মাসে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নদী-নালা ও খাল পুনঃখনন করা হবে। পরবর্তী পাঁচ বছরে ধাপে ধাপে প্রায় ২০ হাজার কিলোমিটার জলপথ পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা কমানো এবং স্থানীয় পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। পরে কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় গিয়ে সাহাপাড়া খালের খনন কাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে দেশের অন্যান্য ৫৩টি স্থানে সমন্বিতভাবে এই কর্মসূচি শুরু হবে।

উদ্বোধনের পর স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে আয়োজিত এক জনসভায় অংশ নিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা গেছে।

দিনাজপুর সফরের আরেক অংশ হিসেবে বিকেলে তিনি উপশহরের ফরিদপুর কবরস্থানে গিয়ে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন। পরে শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে অনুষ্ঠিত সুধী সমাবেশে অংশ নেবেন এবং সেখানে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যার দিকে ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর