সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬, ১৩ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাষ্ট্রপতির অভিশংসন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ মার্চ ২০২৬, ১১:৩৯

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনেই সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার সকালে মানিকমিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথের সামনে দলটির নেতাকর্মীরা প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন।

এ সময় কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির তিনটি দাবির মধ্যে রয়েছে—সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতির অভিশংসন এবং জুলাই গণহত্যার বিচার।

দলটির নেতারা দাবি করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। তাই তার সংসদ অধিবেশনে অংশগ্রহণের কোনো অধিকার নেই।

এদিকে সংসদের প্রথম অধিবেশন ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সময়ে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগ দিতে ভবনে প্রবেশ করতে থাকেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও সংসদ ভবনে প্রবেশ করেন।

সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, নতুন সংসদ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে।

অন্যদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা বিএনপির এমপিদের প্রতি সংবিধান সংস্কারের শপথ নেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদের প্রথম দিনেই এ ধরনের অবস্থান কর্মসূচি দেশের রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই প্রথম সংসদ অধিবেশন হওয়ায় দেশের রাজনৈতিক অঙ্গনে এ অধিবেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর