প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাষ্ট্রপতির এক সাক্ষাৎকার। মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় তাকে কার্যত ‘প্রাসাদবন্দি’ অবস্থায় রাখা হয়েছিল।
তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণ বা বিদেশ সফরের বিষয়ে তাকে অবহিত করা হতো না। এমনকি তাকে অপসারণের পরিকল্পনাও করা হয়েছিল, যা তিনি অসাংবিধানিক বলে আখ্যা দেন।
এই প্রেক্ষাপটে সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, “যে যার মতো করে কথা বলবেন, আর যারা জবাব দেওয়ার তারা জবাব দেবেন।” তিনি স্পষ্ট করেন, মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে।
অন্যদিকে জহির উদ্দিন স্বপন বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যথাসময়ে সরকারিভাবে ব্যাখ্যা দেওয়া হবে।
রাষ্ট্রপতির বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন সরকারের প্রসঙ্গও উঠে আসে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মন্তব্য করুন: