বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দ্রুত ফল প্রকাশে প্রস্তুত নির্বাচন কমিশন, শুক্রবার সকালেই শেষ হবে গণনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল দ্রুত প্রকাশে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটগ্রহণের পরদিন শুক্রবার সকাল ১০টার মধ্যেই ভোট গণনার কাজ শেষ হবে।

বুধবার আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশন সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করছে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ থাকছে।

তিনি বলেন, নির্বাচনের পর পাঁচ দিন সময় লাগবে—এমন গুজব ভিত্তিহীন। বাস্তবে গণনা দ্রুত শেষ হবে এবং ফল প্রকাশ করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রতিটি ব্যালট হাতে গণনা করা হলেও কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন। তাই কেউ ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করবে না। তিনি আরও জানান, ভোটের আগের দিন থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার বন্ধে কঠোর নজরদারি করা হবে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। তবে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। নির্বাচন কমিশন আশা করছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ সম্পন্ন হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর