বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাস সংকট আর অতিরিক্ত ভাড়া, ভোট দিতে গিয়ে দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১

নির্বাচন উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরাঞ্চলগামী যাত্রীরা। টাঙ্গাইলের মির্জাপুর, দেওহাটা ও বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে।

অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। যেসব বাস পাওয়া যাচ্ছে, সেগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ফলে অনেকে বাধ্য হয়ে ট্রাক ও পণ্যবাহী গাড়িতে গন্তব্যে যাচ্ছেন।

দিনাজপুরগামী যাত্রী সুজন দে বলেন, “সকাল ছয়টা থেকে দাঁড়িয়ে আছি। দু-একটা বাস থামলেও দ্বিগুণ ভাড়া চাইছে। তাই অপেক্ষা করছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের শ্রমিকরা মৌসুমি কাজের জন্য টাঙ্গাইলে এসে বিভিন্ন স্থানে বসবাস করেন। নির্বাচন উপলক্ষে তারা সবাই একসঙ্গে বাড়ি ফিরছেন, ফলে পরিবহন সংকট তৈরি হয়েছে।

যাত্রীদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় কিছু পরিবহন মালিক সুযোগ নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই ভোগান্তির কথা তুলে ধরছেন।

যাত্রীদের দাবি, দ্রুত অতিরিক্ত বাস চালু ও ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর