বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মহাবিপদে আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৩২

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের ফলে ক্রিকেটের আর্থিক ক্ষতি বিশাল। দুই দলের মুখোমুখি হওয়ার বাজারমূল্য প্রায় ৫০ কোটি ডলার বা ৬ হাজার ১৫০ কোটি টাকা। এতে আসে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক আয়।

এই ম্যাচ বাতিল হলে সম্প্রচার সংস্থার বড় ক্ষতি হবে। শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই প্রায় ৩০০ কোটি রুপি আয় কমতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের দাম থাকে ২৫ থেকে ৪০ লাখ রুপি। অন্য কোনো ম্যাচের তুলনায় এই আয় অনেক বেশি।

আইসিসির ওপরও চাপ পড়বে। সদস্য দেশগুলো, বিশেষ করে ছোট ও সহযোগী দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত ও পাকিস্তান দুই বোর্ডের জন্য এই ক্ষতি প্রায় ২০০ কোটি রুপি। পাকিস্তানের জন্য সমস্যা কঠিন। পিসিবি আইসিসির মোট আয়ের ৫ দশমিক ৭৫ শতাংশ পায়। বছরে এটি ৩ কোটি ৪৫ লাখ ডলার। ম্যাচ বয়কট করলে কোনো বীমা সুবিধা বা আইনি সুরক্ষা থাকবে না। জরিমানা, ক্ষতিপূরণ এবং সম্প্রচার সংস্থার মামলার ঝুঁকিও তৈরি হবে।

সবচেয়ে বড় ক্ষতি বিশ্বাসযোগ্যতা। ভবিষ্যতে পাকিস্তানের ম্যাচ মানেই অনিশ্চয়তা হিসেবে দেখা যেতে পারে। এতে ভবিষ্যতের সম্প্রচার স্বত্বের দাম কমতে পারে। স্পন্সর আগ্রহ হারাতে পারে। দর্শকরা ইতোমধ্যে টিকিট, হোটেল ও ভ্রমণের বুকিং করেছে। ম্যাচ বাতিল হলে তাদের ক্ষতি সরাসরি এবং অপূরণীয়।

ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধু ক্রিকেট নয়, এটি বিশ্ব ক্রিকেটের অর্থনীতির ইঞ্জিন। পাকিস্তানের বয়কট মানে শুধু একটি ম্যাচ নয়, পুরো ক্রিকেট ব্যবস্থায় বড় ধাক্কা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর