বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বঙ্গবন্ধু কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছেন: স্পীকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ১১:৪১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বনেতা উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন এই নাম কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে।

সোমবার(১৪ আগষ্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের গণ্ডিতেই নয়, বরং তিনি বিশ্বনেতা ছিলেন। কোটি মানুষের হৃদয়ে চিরন্তন এই নামটি গেঁথে আছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের মানবতার প্রতীক, শান্তিকামী মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তার জীবন দর্শন তাকে সমস্ত পৃথিবীর মধ্যে বিশ্বনেতার আসনে প্রতিষ্ঠিত করেছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বঙ্গবন্ধুর নির্দেশ ছিল এক অহম নির্দেশ। তিনি সবাকে একত্রিত করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা শুধু বঙ্গবন্ধুকে হত্যায় নয়, তা মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যাও। বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে সঙ্গেই জয় বাংলাকে তারা বাংলাদেশ জিন্দাবাদে পাল্টে দিল।

দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বঙ্গবন্ধু আকাশের মতো বাঙালি জাতির মাথার ওপর রয়েছেন। যারা যত চেষ্টাই করুক আকাশকে কখনও ধ্বংস করা যায় না। আকাশ চিরকাল মাথার ওপরেই থাকে। ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তারা আসলে বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করেছিল। তারা জানতো না যে বঙ্গবন্ধুর চেতনাকে হত্যা করা যায় না। বঙ্গবন্ধুকে বাঙালি জাতির ভেতর থেকে সরিয়ে দেওয়া যায় না। বাঙালি জাতি যতদিন আছে, ততদিন বঙ্গবন্ধু তাদের হৃদয়ে বসবাস করবেন। এই জায়গা থেকে বঙ্গবন্ধুকে কখনওই সরিয়ে দেওয়া যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর