বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮

অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ একই ধরনের প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস, আদালত, হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী এসব নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা অনূর্ধ্ব তিন মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

ডিএমপি জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সচিবালয় এলাকায় (সচিবালয়ের অভ্যন্তরীণ ও চারপাশের সড়কসমূহ এবং পার্কিং এলাকা) বিধিমালা লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হর্ন বাজানোর ক্ষেত্রে বিধি অমান্য করলে ডিএমপির ট্রাফিক বিভাগ অর্থদণ্ডসহ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উপস্থিতিতে বিআরটিএ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ও ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সমন্বিত অভিযান (বিশেষ মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। পাশাপাশি শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক সমাবেশও অনুষ্ঠিত হবে।

শব্দদূষণ কমাতে সকল সরকারি ও বেসরকারি যানবাহনের চালকদের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ মেনে চলার আহ্বান জানিয়ে বিশেষভাবে বাংলাদেশ সচিবালয় এলাকায় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করেছে ডিএমপি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর