বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টসেও চলতি ধারার কোনো পরিবর্তন দেখা গেল না। টসের সময় দুই দলের অধিনায়কই সচেতনভাবে চিরাচরিত করমর্দন এড়িয়ে গেলেন। ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে এবং পাকিস্তানের ক্যাপ্টেন ফারহান ইউসুফ কোনও ধরনের সৌজন্যমূলক হাত মেলানো ছাড়াই টসের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ম্যাচ শুরু হওয়ার আগেই এই ঘটনাই ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রে চলে আসে।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) জিম্বাবোয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে সুপার সিক্স পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচ দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আয়ুষ মাত্রের নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স করেছে।

টসের সময় দুই অধিনায়কের মধ্যে কোনো কথা বা চোখাচোখি হয়নি। সাধারণত টসের আগে সৌজন্যের অংশ হিসেবে হাত মেলানো হয়, কিন্তু এই ম্যাচের আগে তা দেখা যায়নি। বিষয়টি যে ইচ্ছাকৃত, তা স্পষ্ট ছিল। সাম্প্রতিক ভারত-পাকিস্তান ম্যাচগুলোতে এমন দৃশ্য বারবার দেখা যাচ্ছে, যেখানে উত্তেজনা ম্যাচ শুরুর আগেই চোখে পড়ছে। আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটেই এখন ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন এড়ানোর প্রবণতা বাড়ছে। গত সেপ্টেম্বর এশিয়া কাপ টি-টোয়েন্টিতে প্রথম এই বিষয়টি নজরে আসে। এর পর অক্টোবর মাসে কলম্বোতে মহিলা বিশ্বকাপেও ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর ও পাকিস্তানের ফাতিমা সানাও হাত মেলাননি।

এর আগেও এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে টসের সময় হাত মেলাননি আয়ুষ মাত্রে। যদিও নভেম্বরে ব্লাইন্ড মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে টসের সময় করমর্দন না হলেও, ম্যাচের পর দুই দল একসঙ্গে যাতায়াত করেছে এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে।

টসের সময় পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ বলেন, পিচে সামান্য আর্দ্রতা রয়েছে এবং বোলাররা তার সুবিধে নিতে চাইবে। অন্যদিকে আয়ুষ মাত্রে জানান, দল আত্মবিশ্বাসী এবং ভালো ক্রিকেট খেলাই তাঁদের মূল লক্ষ্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর