বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কেন্দ্রীয় চুক্তি থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দিচ্ছে বিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৪২

তিন ফরম্যাটেই খেলে এমন ক্রিকেটার জায়গা পান কেন্দ্রীয় চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে। তবে বর্তমান এমন ক্রিকেটার নেই বাংলাদেশ দলে। আর তাই আসন্ন পুরুষদের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে এ প্লাস ক্যাটাগরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি ২০২৬ সালের জন্য ২৭ জন ক্রিকেটারের একটি তালিকা তৈরি করেছে। এই তালিকায় থাকা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা ভাবছে ক্রিকেট বোর্ড। তালিকা ও নতুন বেতন কাঠামো এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে আগের মতো এবার আর এ প্লাস ক্যাটাগরি থাকছে না বলে জানা গেছে।

২০২৫ সালে বিসিবি কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে পরিবর্তন আনে। তখন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিভিত্তিক গ্রেডিং বাদ দিয়ে পাঁচটি ক্যাটাগরি চালু করা হয়। সেগুলো হলো এ প্লাস, এ, বি, সি ও ডি।

‘খেলোয়াড়ের অভাবে’ কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরি বাদ দিতে হচ্ছে বিসিবিকে

২০২৫ সালে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এবারের তালিকায় তিনি নেই। ইতোমধ্যে সব ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অভিজ্ঞ ক্রিকেটার আগের তালিকায় থাকা বাকি ২১ জন ক্রিকেটার নতুন তালিকায় জায়গা ধরে রেখেছেন। 

এর বাইরে নতুন করে ছয়জন ক্রিকেটারকে তালিকায় যুক্ত করা হয়েছে। তারা হলেন শামীম পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম এবং হাসান মুরাদ।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর