শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রুবিও

ইরানে শাসন পরিবর্তন সহজ নয়, খামেনির পর কী হবে জানে না কেউ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৭:০৬

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দিলে ইরানের ক্ষমতার ভার কার হাতে যাবে—তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

রুবিও বলেন, ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়লে পরবর্তী পরিস্থিতি হবে অত্যন্ত জটিল। এটি ভেনেজুয়েলার মতো উদাহরণ নয়, যেখানে শাসক পরিবর্তনের চেষ্টা তুলনামূলকভাবে সহজ ছিল। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামো অনেক বেশি গভীর ও বহুস্তরবিশিষ্ট।

এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তিনি পারমাণবিক অস্ত্র নির্মাণ বন্ধে একটি ‘ন্যায্য চুক্তি’র কথা উল্লেখ করে সতর্ক করেছেন যে, সময় দ্রুত ফুরিয়ে আসছে।

অন্যদিকে ইরান পরিষ্কার করে জানিয়েছে, সামরিক হুমকির পরিবেশে কোনো আলোচনা সম্ভব নয়। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আগ্রাসী পথে হাঁটলে পুরো অঞ্চল একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর